বিনোদন

সেন্সর ছাড়পত্র পেলো গহীনের গান

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: প্রথমবারের মত নির্মিত হয়েছে গান নির্ভর সিনেমা। একটি গল্পের সুতোয় বোনা নয়টি গানের মেজাজের ওপর ভিত্তি করে লেখা চিত্রনাট্যে নির্মিত এই পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মের নাম ‘গহীনের গান’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

এদিকে আজ সোমবার ‘গহীনের গান’ নামের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘আমরা কয়েকদিন আগেই ছবিটি দেখেছি। ছবিটি দেখার পরে আনকাট ছাড় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লেখার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন। বাংলাঢোল প্রযোজিত পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে ডিসেম্বরে।

‘গহীনের গান’ নিয়ে আসিফ আকবর বলেন, ‘এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো ছবি নয়। মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।’

আসিফ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension