বিনোদন

সোনাক্ষীর ‘কলঙ্ক’ শেষ, ‘দাবাং’ শুরু

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: মাত্র কয়েকদিন হলো তারকাবহুল ‘কলঙ্ক’ ছবির কাজ শেষ করেছেন সোনাক্ষী সিনহা। অভিষেক বর্মন পরিচালিত ও করণ জোহার প্রযোজিত এই ছবিতে তাকে দেখা যাবে ‘আশিকি’ খ্যাত অভিনেতা আদিত্য রাই কাপুরের বিপরীতে।

এর প্রধান চরিত্রগুলোতে সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। পরকীয়া, রগরগে প্রেম ও দুটি নষ্ট পরিবারের কাহিনি রয়েছে এই ছবিতে।

গত ৩ এপ্রিল ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে ‘কলঙ্ক’-এর ট্রেলার। ব্যাপক সাড়া ফেলেছে সেটি। গোটা ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ১৭ এপ্রিল। কাজেই মুক্তির আগ পর্যন্ত শুধু ছবির প্রচারের কাজে এখানে-ওখানে হাজির হতে হবে সোনাক্ষীকে।

এরই মধ্যে নায়িকা শুরু করে দিলেন তার কেরিয়ারের অন্যতম ‘দাবাং’ সিরিজের তৃতীয় ছবি ‘দাবাং থ্রি’র কাজ। এর প্রথম লটের শুটিং চলছে মধ্যপ্রদেশে। গত ২ এপ্রিল শুটিং শুরুর দিনেই সেখানে যোগ দেন ছবির নায়ক সালমান খান। সোনাক্ষী যোগ দিলেন বৃহস্পতিবার।

এদিন প্রথমদিনের শুটিং শেষ করেই ছবিতে তার লুক কেমন হবে তা ইনস্টাগ্রামে শেয়ার করেন সোনাক্ষী। একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেন, ‘রাজ্জো ইজ ব্যাক!!! দাবাং থেকে দাবাং থ্রি। এটা যেন ঘরেফেরা। প্রথম দিনের শুটিং। আমার জন্য প্রার্থনা করুন।’

২০১০ সালে ‘দাবাং’ দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার। সেখানে দারুণ প্রশংসিত হয়েছিল তার অভিনয়। যার সুবাদে ২০১২ সালে ‘দাবাং টু’তেও সালমানের নায়িকা হন তিনি। এবারও নজর কাড়েন। তাই ছয় বছর পর ছবির তৃতীয় কিস্তিতেও সালমানের বিপরীতে সেই সোনাক্ষী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension