ভারত

সোনা পাচারের সময় এয়ার ইন্ডিয়ার ক্রু আটক

হাতের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে সোনা পাচারের সময় এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) কেরালার কোচি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। শাফি নামের ওই ক্রু স্থানীয় ওয়ানাদা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুলহাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাতের মধ্যে স্টেকচপ পেঁচিয়ে তার মধ্যে ১ কেজি ৪৮৭ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন।

কোচি বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা তার কাছ থেকে সোনাগুলো জব্দ করেছে।

তাকে জেরা করে এই পাচার কাজে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।

সূত্র : এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension