আন্তর্জাতিক

সৌদিতে এক মাসে বিয়ে ১০ হাজার, তালাক পাঁচ হাজার

রূপসী বাংলা ডেস্ক: সৌদি আরবে হঠাৎ বিয়ে বিচ্ছেদের হার বেড়ে দ্বিগুণ হয়ে গেছে যা ভাবিয়ে তুলেছে দেশটির সমাজ বিজ্ঞানীদের। এর মধ্যে আরবি শাওয়াল মাসে দশ হাজার বিয়ের নিবন্ধন হয়েছে। আর তালাক হয়েছে পাঁচ হাজার।

সৌদি আরবে এমনিতেই বিচ্ছেদের হার অস্বাভাবিক বেশি। যত বিয়ে হয় তার ১৭ শতাংশই বিচ্ছেদে গড়ায়। আর শাওয়াল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশ।

সৌদি আরবের আইন মন্তণালয়ের প্রতিবেদনে এই পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির আল-হায়াত পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

বিশেষজ্ঞরা বলছেন, বিয়ে বিচ্ছেদের হার বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে দম্পতিদের মধ্যে বিয়ের অবমূল্যায়ন, সত্যিকার সম্পর্ক ও দায়িত্বের প্রতি অবহেলা এবং রাতে দেরি করে স্বামীর বাড়ি ফেরা।

তবে দেশটির সমাজবিজ্ঞানীরা বলছেন, কিছুটা হলেও নারীরা স্বাধীনতা পেয়ে মোবাইলে-ইন্টারনেটে বেশি সময় ব্যয় করছে। তারা অনেক কিছুর সঙ্গে পরিচিত হচ্ছে, যা আগে তারা জানতই না। তারা সংসার করতে গিয়ে একটা দ্বন্দ্বের শিকার হচ্ছেন। আর স্বামীরা তাদের স্বেচ্ছাচার মনোভাবে নারীদের অবহেলা করছেন। ফলে বিচ্ছেদের হার বেড়েছে নজিরবিহীনভাবে।

দেশটির একজন দাম্পত্যবিষয়ক পরামর্শক আল-কুরানি বলেন, নারীরা যখন কথা বলতে শুরু করল, তারা যখন-তখন বাইরে যেতে ও আসতে পারছে, ঘর, স্বামী ও পারিবারিক দায়িত্ব বাদ দিয়ে মোবাইলে বেশি সময় ব্যয় করছে তখনই বিবাহ বিচ্ছেদের ঘটনা বাড়তে শুরু করে। এছাড়া দম্পতিদের ব্যক্তিগত জীবনে আত্মীয় ও আশেপাশের মানুষের প্রভাব ও হস্তক্ষেপেও বাড়ছে বিচ্ছেদের ঘটনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension