আন্তর্জাতিকপ্রধান খবর

সৌদি আরবে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত, শিলাতে ঢেকে যাচ্ছে মরুভূমি

সৌদি আরবে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত নিয়ে সতর্ক করেছেন দেশটির সিভিল ডিফেন্সের প্রধান পরিচালক। বাসিন্দাদের সতর্ক করে তিনি বলেন, সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। খবর গালফ নিউজ

দেশটির উত্তর সীমান্তে শনিবার ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে। এছাড়া রাফাহ অঞ্চলেও এর প্রভাব পড়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর- জাহান, আসির, আল বাহা, মক্কা, মদিনা সহ উত্তর সীমান্তে আকস্মিক বন্যা এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে। এছাড়া রিয়াদ, কাশেম, পূর্ব প্রদেশ, তাবুক এবং আল জাফে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে।

এদিকে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকায় আল জউফে অতিরিক্ত শীলা বৃষ্টির কারণে মরু এলাকা ঢাকা পড়েছে। শুক্রবার থেকে ওই অঞ্চলে শিলাবৃষ্টি শুরু হলে পুরো এলাকা শিলাবৃষ্টিতে ছেয়ে গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension