প্রধান খবরবাংলাদেশরাজনীতি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আসন ছেড়ে দিলেন শেখ হাসিনা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে নির্বাচন করবেন না আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্য এই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। এই আসনটিতে এখন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এবং তার নির্বাচনী আসন। প্রধানমন্ত্রী ১৯৯৬ সাল থেকেই সংসদ নির্বাচনে এখানে প্রার্থী হয়ে আসছেন। আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৬ আসনে প্রার্থী হিসেবে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী এবং স্পিকার দুজনই মনোনয়নপত্র দাখিল করেন।

সূত্র আরও জানায়, আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই প্রধানমন্ত্রী এ আসনের চূড়ান্ত প্রার্থী নির্বাচন ও তার পক্ষে গণসংযোগের জন্য পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা, ১৫টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদককে ঢাকায় গণভবনে আমন্ত্রণ জানান। সেখানেই তিনি এ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় এসে আমরা স্পিকারকে এমপি প্রার্থী হিসেবে পেলাম। এখন ভোটের জন্য অপেক্ষা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension