বিনোদন

হতে পারে খুন, শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি ফরেনসিক এক্সপার্টের

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্য ছিল আগেই। বাথটব থেকে মিলেছিল নায়িকার দেহ। বলিউডের হার্টথ্রবের অকাল প্রয়াণ কাঁপিয়ে দিয়েছিল দেশবাসীকে। বছর ঘুরে যাওয়ার পর ফের সেই মৃত্যু নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

২০১৮-র ২৪ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। দুবাইতে আত্মীয় মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। বিয়ে মিটতে দেশে ফেরেন বনি কাপুর ও শ্রীদেবীর দুই মেয়ে। কিন্তু শ্রীদেবী সেখানেই রয়ে গিয়েছিলেন।

সেখানেই বিলাসবহুল হোটেলের স্নানঘরে বাথটবে পাওয়া গিয়েছিল শ্রীদেবীর দেহ।

প্রাথমিক রিপোর্টে আকস্মিক মৃত্যু বলা হলেও, অনেকেই দাবি করেছিলেন, ঠান্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছিল অভিনেত্রীকে। এই ঘটনার সঙ্গে তাঁর স্বামী বনি কাপুর জড়িত থাকতে পারেন, এমন সন্দেহও তৈরি হয়েছিল। তারপর থেকেই শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু তদন্তে কোনওরকম গলদ না পেয়ে মামলা শেষ করে পুলিশ। এমনকি, গতবছর মে মাসে দেশের শীর্ষ আদালতের তরফেও খারিজ করে দেওয়া হয় এই মামলা।

সম্প্রতি সামনে এল বিস্ফোরক তথ্য। কেরলের জেলের ডিজিপি ঋষিরাজ সিং সামনে এনেছেন সেই তথ্য। তিনি জানিয়েছেন, তাঁর বন্ধু ডক্টর উমাদাথন ভীষণ অভিজ্ঞ একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তাঁর কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন ঋষিরাজ। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। ফরেনসিক বিশেষজ্ঞ উমাদাথন বলেছেন, “আমার অনুমান, সম্ভবত এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার অ্যাক্সিডেন্টাল ডেথও নয়। হতে পারে তাকে খুন করা হয়েছে!”

বিশেষজ্ঞের মতে, শ্রীদেবীর মৃত্যু যেভাবে হয়েছে, কোন মানুষ সেভাবে এক ফুট জলে ডুবে মারা যেতে পারে না। তাঁর দাবি, কেউ মাথা বা পা টেনে ধরে ডুবিয়ে না দিলে এক ফুট জলে ডুবে মারা যেতে পারেন না শ্রীদেবী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension