আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচলসংক্রান্ত বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি বৈঠকে বসছে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দু’দেশের বৈঠকে বসার কথা রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের ওপর হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করার বিষয়ে একমত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি নিয়ে আলোচনার পথ তৈরি হয়েছে।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, আগে নির্ধারিত পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। হরমুজ প্রণালির বিরোধ নিষ্পত্তিকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনার কারণ শুধু প্রণালি পরিচালনাবিষয়ক সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ নিয়ে ভিন্ন ব্যাখ্যা নয়। সমুদ্রে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল, তা কার্যকর হতে দেরি হওয়াও বিরোধের অন্যতম কারণ।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension