আন্তর্জাতিকবাংলাদেশ

হাঙ্গেরিকে ৫ হাজার করোনা টিকা দেবে বাংলাদেশ

আবেদনের পরিপ্রেক্ষিতে ইউরোপের দেশ হাঙ্গেরিকে পাঁচ হাজার করোনা ভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে।’

এছাড়া লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে কিছু টিকা চেয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার তিন কোটি ডেজ কিনছে বাংলাদেশ। এর মধ্যে ৫০ লাখ ডোজ ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

এছাড়া উপহার হিসেবে ভারতের পাঠানো আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে গত বুধবার বাংলাদেশে বহু প্রতীক্ষিত করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension