বিনোদন

হার্দিকের সম্বন্ধে বিস্ফোরক তাঁর এক্স উর্বসী রাউটেলা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’এ মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য শো-কজ করা হয়েছে টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলকে৷ দুটো ম্যাচের জন্য নির্বাসিতও করা হতে পারে তাঁদের৷

রবিবার সম্প্রচারিত বলিউডের ডিরেক্টর করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিরাট কোহলির দলের এই দুই ক্রিকেটার। মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়েন হার্দিক। তার পরই অবশ্য বুধবার এর জন্য টুইটারে ক্ষমাও চেয়ে নেন। তাতে যদিও তেমন কিছু লাভ হয়নি৷ ক্ষমা চাইলেও হার্দিককে শো-কজ নোটিশ পাঠায় বোর্ড।

শোয়ের আরেকটি সেগমেন্ট নিয়েও এবার হার্দিকের উপর ক্ষোভ উগড়ে দিল তাঁর এক্স-গার্লফ্রেন্ড উর্বসী রাউটেলা৷ বলিউডের এই অভিনেত্রী কয়েক মাস আগে ডেট করেছিলেন হার্দিক৷ করণ তাঁকে শোয়ে জিজ্ঞেস করেছিলেন ‘কিল ম্যারি হুক আপ’ এর অপশনে যদি উর্বসী, পরিনীতি এবং ইশা থাকেন, তাহলে হার্দিক কাকে কীভাবে বাছবেন৷

এই তিনজন অভিনেত্রীকেই হার্দিক ডেট করেছেন৷ হার্দিক কিল অর্থাৎ মেরে ফেলার জন্য উর্বসীকে বেছে নিয়েছিলেন৷ সেই নিয়েই বেশ হতাশ হয়েছেন নায়িকা৷ তাঁর কথায়, দুদিন আগেও নাকি হার্দিকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল৷ হার্দিককে ভালো বন্ধু মনে করতেন তিনি৷ তাও হার্দিক কেন এমন মন্তব্য করলেন সেটাই বুঝে উঠতে পারছেন না উর্বসী৷

প্রসঙ্গত পান্ডিয়া এও বলেন, একবার বাবা-মায়ের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন তিনি। এবং সেখানে তিনি তাঁর বাবা-মায়ের কাছে তাঁর কোনও মহিলার সঙ্গে সম্পর্কের কথা তিনি জানান। এবং সেই মেয়েকে দেখিয়ে তিনি বলেন, এই মেয়েটিই সেই মেয়ে। এর সঙ্গে তিনি আরও জোড়েন, যা নিয়েই তোলপাড় আরও বেড়ে যায়।

পান্ডিয়া জানান, তিনি নাকি তাঁর বাবা-মায়ের কাছে কোনও কথা গোপন করেন না৷ এমনকী প্রথমবার কোনও মহিলার সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের কথাও মাকে জানিয়েছিলেন হার্দিক। এছাড়াও নাইট ক্লাবে গিয়ে মহিলাদের কোনও জিনিস তার পছন্দের মাকে তাও জানিয়েছে, ভারতীয় দলের এই অল-রাউন্ডার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension