
হিটলারের সঙ্গে ইন্দিরা গাঁধীর তুলনা জেটলির
রূপসী বাংলা ডেস্ক:জরুরি অবস্থার ৪৩ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে জরুরি অবস্থাকে সাংবিধানিক নীতির ওপর সরাসরি আক্রমণ বলে উল্লেখ করেন, সেখানেই অর্থমন্ত্রী অরুণ জেটলি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর তুলনা করেন হিটলারের সঙ্গে।
বিজেপি সভাপতি অমিত শাহ জানান, রাজনৈতিক স্বার্থের জন্য গণতন্ত্রর হত্যা করেছে কংগ্রেস। তাঁর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে কংগ্রেস দেশে জরুরি অবস্থা জারি করেছিল। একসঙ্গে, সুপ্রিম কোর্টকে নীরব দর্শক, সংসদকে গৌণ এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। তিনি বলেন, এটা ছিল ভারতীয় গণতন্ত্রের কালা দিবস।
1975 में आज ही के दिन कांग्रेस द्वारा मात्र सत्ता में बने रहने के अपने राजनीतिक स्वार्थ के लिये देश के लोकतंत्र की हत्या कर दी गयी। देश की संसद को निष्क्रय बना कर उच्चतम न्यायालय को मूकदर्शक की हैसियत में तब्दील कर दिया गया और अखबारों की जुबान पर ताले जड़ दिये गये। pic.twitter.com/pq3iatp0BA
— Amit Shah (@AmitShah) June 25, 2018
কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ১৯৭৫ সালের জরুরি অবস্থা হল ভারতীয় গণতন্ত্রের বৃহত্তম কালো দাগ। তাঁর দাবি, সেই সময় দেশবাসীর ওপর কত অত্যাচার চলেছিল, দেশের নতুন প্রজন্মকে সেই বিষয়ে অবগত করতে পাঠ্যক্রমে অবশ্যই এই অধ্যায়কে অন্তর্ভুক্ত করা উচিত।
My blog on "Emergency 1975"
“The 1975 Emergency- A dirty deceit against democracy”
In the history of independent India, the Emergency was imposed on three occasions. The Emergency was imposed for the first time on… https://t.co/SVTVEZykLM
— Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) June 25, 2018
এখানেই থেমে থাকেননি জেটলি। ইন্দিরা গাঁধীর সঙ্গে জার্মান স্বৈরতান্ত্রিক অ্যাডল্ফ হিটলারের তুলনা টেনে আনেন। বলেন, দুজনই গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করেছিলেন। তাঁর দাবি, সম্ভবত, হিটলারের থেকে অনুপ্রাণিত হয়েই ইন্দিরা গাঁধী দেশে জরুরি অবস্থা জারি করেন। তিনি যোগ করেন, হিটলার যা করেননি, তাও করেছেন ইন্দিরা। দেশে পরিবারতন্ত্রকে স্থাপন করেছিলেন।
The Emergency Revisited – Part-I (3-Part Series) – The Circumstances Leading to the Imposition of Emergency https://t.co/AzG3EgS9RQ
— Arun Jaitley (@arunjaitley) June 24, 2018
The Emergency Revisited – Part-2 (3-Part Series) – The Tyranny of Emergency https://t.co/xy80Imvbho
— Arun Jaitley (@arunjaitley) June 25, 2018
জেটলির সেই পোস্টকে হাতিয়ার করে টুইটারে মোদী লেখেন, জেটলি জরুরি অবস্থার কালো দিনগুলির কথা লিখেছেন। বলেছেন, কীভাবে ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা হয়েছিল। কীভাবে জরুরি অবস্থার মাধ্যমে সাংবিধানিক নীতির ওপর হামলা করা হয়েছিল। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গাঁধী।
Shri @arunjaitley writes about the dark days of the Emergency, the trampling of personal liberties, excesses committed and how the Emergency was a direct attack on our Constitutional ideals. Do read his blogs.
Part 1-https://t.co/0PPmNlLbc5
Part 2-https://t.co/50clvN4WxJ
— Narendra Modi (@narendramodi) June 25, 2018



