আন্তর্জাতিক

‘হুয়াওয়ের উর্ধ্বতন কর্মকর্তার গ্রেফতার রাজনৈতিক নয়’

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  চীনের টেলিকম কোম্পানি হুয়াওয়ের উর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতারে রাজনৈতিক কোনও কারণ জড়িত নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ব্যাপারে তার সরকার কোনভাবে জড়িত নন বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, হুয়াওয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মেন ওয়াংঝো, যিনি হুয়াওয়ে প্রতিষ্ঠাতার কন্যা তাকে গেল ১ ডিসেম্বর শনিবার কানাডার ভ্যাঙ্কুভার এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তাকে আটক করা হয়।

মেন ওয়াংঝোর গ্রেপ্তারকে মানবাধিকার লঙ্ঘন বলে তার মুক্তি দাবি করেছে চীন। আজ শুক্রবার  মেন ওয়াংঝো তার জামিন শুনানির মুখোমুখি হন।

মেন ওয়াংঝো সম্পর্কে অভিযোগ কি তা জনসম্মুখে প্রকাশ করা হয় নি। হুয়াওয়ে বলছে, ওয়াংঝোর অপরাধ সম্পর্কে তারা কিছুই জানেন না।

এ গ্রেফতার মার্কিন-চীন সম্পর্কের জন্য সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন-চীন এরইমধ্যে একে অপরের সঙ্গে  বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়ে আছে। উভয় দেশই একে অন্যের পণ্যের উপর বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে রেখেছে।

ওয়াংঝোকে গ্রেফতারের দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে স্বাক্ষাত করেন। সেখানে উভয় দেশ বাণিজ্য শুল্ক নীতিতে তাদের অবস্থান নমনীয় করার বিষয়ে একমত হয়।

কিন্তু ওয়াংঝোর এই গ্রেফতার চীনকে ক্ষুব্ধ করেছে। ধারণা করা হচ্ছে, এই ইস্যুতে চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। বিবিসির এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে মেন ওয়াংঝো গ্রেফতার হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সাংবাদিকদের কাছে এই বিষয়ে কোন মন্তব্য করতে চান নি।

বরং তিনি বলেন, চীনা কোম্পানিগুলোর ব্যবসা এবং তাদের কার‌্যক্রম উদ্বেগের এবং সরকারের জন্য তা অস্ত্রের মত।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension