প্রধান খবরযুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজের সব কর্মকর্তা ‘স্টুপিড’ : ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউজের ‘স্টুপিড’ কর্মকর্তাদের উপেক্ষা করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কর্মকর্তা দুই নেতার ফোনালাপ হতে না দেয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।
ফোনালাপের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় ট্রাম্প বলেন, তাদের ফোনালাপের সঙ্গে জড়িত হোয়াইট হাউস কর্মকর্তারা ‘স্টুপিড’।
খবরে বলা হয়, নির্বাচনে বিজয়ী হওয়ার পর পুতিনকে অভিনন্দন জানানো থেকে বিরত রাখতে চেয়েছিলেন হোয়াইট হাউস কর্মকর্তারা। কিন্তু ট্রাম্প ওই ফোনালাপে বলেছিলেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উন্নত করা প্রয়োজন।’
আগামী ১৬ জুলাই ট্রাম্প ও পুতিন ফিনল্যান্ডে এক বৈঠকে বসার কথা রয়েছে। মঙ্গলবার ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প তাদের দীর্ঘ ৭ দিনের ইউরোপ সফর শুরু করেছেন। প্রথমে ন্যাটো সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন তারা। পরে সেখান থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের যাবেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম লন্ডন সফর। এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইউরোপের অন্য নেতার চেয়ে পুতিনের সঙ্গে আমার বৈঠক আরও বেশি সহজ হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension