ভারত

১০ বছর পরেও যৌন হেনস্থার অভিযোগ জানানো যায়: কেন্দ্রীয় মন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতে ক্রমশ সাড়া ফেলছে মিটু মুভমেন্ট৷ ধীরে ধীরে মহিলারা তাদের উপর হওয়া যৌন অত্যাচার নিয়ে মুখ খুলছেন৷ এই মুভমেন্টকে এবার স্বাগত জানালেন কেন্দ্রীয় নারী ও সমাজকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী৷ জানান, দেশে এই মুভমেন্ট শুরু হওয়ায় তিনি খুশি৷ তবে যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন শুরু, তা থেকে বিপথে না চলে যায়৷ কারোর উপর বদলা নিতে হবে এই মানসিকতা নিয়ে মিটু মুভমেন্টকে যেন হাতিয়ার না করা হয়৷ আরজি মানেকা গান্ধীর৷

খবরের কাগজ থেকে সোশ্যাল মিডিয়া সবজায়গায় এখন ছেয়ে গিয়েছে একটাই খবর৷ অভিনেতা নানা পাটেকর অভিনেত্রী তনুশ্রী দত্তকে যৌন হেনস্থা করেছেন৷ ঘটনাটি ২০০৮ সালের হলেও দশ বছর পরও সেই অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে৷ অনেকে তনুশ্রীর দিকেও আঙ্গুল তুলেছেন৷ তাদের বক্তব্য, দশ বছর পর কেন এখন সেই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী? অনেকের মতে, এটা আসলে তনুশ্রীর পাবলিসিটি স্টান্ট৷

প্রাক্তন মিস ইন্ডিয়াকে যেমন এই ধরনের বক্তব্যের মুখোমুখি হতে হয়েছে, তেমনই ফিল্ম ইন্ডাষ্ট্রির অনেকেই তাঁকে সমর্থন করেন৷ এবার মানেকা গান্ধীও অভিনেত্রীর পাশে এসে দাঁড়ান৷ দশ দিন পর হোক বা দশ বছর পর যৌন লাঞ্ছনার ক্ষত একটি মেয়েকে সারা জীবন বয়ে যেতে হয়৷

কেন্দ্রীয় মন্ত্রী ঠিক এই জায়গাটাই তুলে ধরেছেন তাঁর প্রতিক্রিয়ায়৷ তিনি জানান, একটি মেয়েকে যৌন হেনস্থা করা হলে ১০ বা ১৫ বছর পরেও সেই স্মৃতি কখনও ফিকে হয়ে যায় না৷ বলেন, ‘‘দশ বছর হোক কিংবা ১৫ বছর, যৌন হেনস্থার অভিযোগ জানানোর কোনও সময়সীমা নেই৷ চাইলে জানানো যায়৷ একজন মেয়ে সেই ঘটনা এবং যে তাকে যৌন হেনস্থা করেছে তাকে কোনদিনও ভোলে না৷’’

এক বছর আগে হলিউডে শুরু হয় মিটু মুভমেন্ট৷ হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইন সহ একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব ও রাজনীতিবিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা সামনে আসে৷ ভারতে তখন সেই মুভমেন্টের বিশেষ প্রভাব পড়েনি৷ কয়েকদিন আগে অভিনেত্রী তনুশ্রী দত্ত নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলায় এই আন্দোলন অক্সিজেন পায়৷ তনুশ্রীর পর অনেকে এই বিষয়ে মুখ খোলা শুরু করেন৷ অনেক সাধারণ মহিলাও ট্যুইটারে তাদের অভিজ্ঞতা শেয়ার করা শুরু করেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension