আন্তর্জাতিকপ্রধান খবর

১১০ বছর পর ফের যাত্রা শুরু করতে যাচ্ছে টাইটানিক

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ৫০ কোটি ডলারের এ প্রকল্প গ্রহণ করা হয় চীনে ২০১৬ সালে। টাইটানিক জাহাজের রেপ্লিকা বা অনুরুপ জাহাজ আগামী ২০২২ সালে দুবাই থেকে যাত্রা শুরু করবে। শিপিং কোম্পানি ব্লু স্টার লাইনের উদ্যোগে এ পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে এবং এ কোম্পানির চেয়ারম্যান ক্লাইভ পালমার জানান, ২০১২ সালে তারা প্রথম এ ধরনের পরিকল্পনা হাতে নেন। প্রথম এ শিপিং যাত্রা চালু হয় চীন থেকে। এখন তা দুবাই থেকে যুক্তরাষ্ট্রের সাউথাম্পটন শুরুর পরিকল্পনা নেয়া হয়েছে। ব্রিটেন থেকে সাপ্তাহিক যাত্রায় নিউইয়র্কে চালু ছিল টাইটানিক জাহাজ যেটি উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় ১৯১২ সালে। আর এখন যে নতুন টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছে তাতেও আগেরটির মতই ডিজাইন ও সবধরনের সাজসজ্জা অনুরুপ রাখা হয়েছে। তবে নিরাপদ ব্যবস্থা রাখা হয়েছে আরো আধুনিক। উন্নত প্রযুক্তিতে নতুন জাহাজটির চলাচল ক্ষমতা বেড়েছে কয়েকগুণ বেশি। এখন ২০২২ সালে নতুন টাইটানিকের যাত্রা মানে আগেরটির ১১০ বছর পর ফের যাত্রা শুরু করতে যাচ্ছে যেন সেই আরএমএস টাইটানিক। গ্রীস্মে নতুন টাইটাইনিক সাউথাম্পটন ও নিউইয়র্কের মধ্যে চলাচল করলেও বাকি মৌসুমে তা বিশ্বের বিভিন্ন বন্দরে চলাচল করবে। নতুন টাইটানিকে যাত্রী বহন ক্ষমতা হবে ২ হাজার ৪’শ ও ক্রু থাকবে ৯’শ জন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension