বিনোদন

১৫ কোটির ভারতীয় অ্যানিমেটেড সিনেমা ১৫ দিনে আয় করেছে ১৫৬ কোটি!

২০০৫ সালের ‘হনুমান’ ছিলো তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা ভারতীয় অ্যানিমেটেড সিনেমা, কিন্তু সেই রেকর্ডকে এবার বিদায় জানিয়ে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘মহাবতার নরসিংহ’। একের পর এক রেকর্ড ভেঙে বক্সঅফিসে ঝড় তুলেছে নতুন ভারতীয় অ্যানিমেটেড সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি নির্মাণ খরচের চেয়েও বহুগুণ আয় করেছে বলে খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটি ‘মহাবতার নরসিংহ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হোম্বেল ফিল্মসের ‘মহাবতার ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রথম সপ্তাহেই ৪৪.৭৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে এর আয় বেড়ে ৭৩.৪ কোটি রুপি ছুঁয়েছে। ১৫তম দিনে ৭.৫ কোটি এবং ১৬তম দিনের সকাল পর্যন্ত ১৯.৫০ কোটি আয়ের ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.১৫ কোটি রুপিতে।

এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘মুফাসা দ্য লায়ন কিং’ ভারতে ১৩৭.৮৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছিল। আর ‘মহাবতার নরসিংহ’ মাত্র ১৬ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই সিনেমার সামনে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য লায়ন কিং’, যা ভারতে ১৫৮.৪০ কোটি রুপি আয় করেছিল। ‘মহাবতার নরসিংহ’ যদি এটি পার করতে পারে, তাহলে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে।

জানা গেছে, ‘মহাবতার নরসিংহ’ সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপিতে তৈরি হয়েছে। সিনেমাটি ইতোমধ্যে মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ১৫৬ কোটি রুপি আয় করে ফেলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension