
বিনোদন
২০০ কোটির ক্লাবে প্রবেশ করল ‘পদ্মাবত’
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:মুক্তি পাওয়ার ১১ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে প্রবেশ করল সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’। শেষদিনই ২০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এখনও পর্যন্ত ‘পদ্মাবত’-এর মোট আয় হয়েছে ২১২.৫ কোটি টাকা।
ছবি ঘিরে বিভিন্ন হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শনের জন্য ছবিটি চার রাজ্যে মুক্তি পায়নি। এর প্রভাবও পড়েছে ছবির ব্যবসায়। তা সত্ত্বেও দর্শকরা ছবিটি পছন্দ করেছেন। দেশের পাশাপাশি বিদেশেও ভাল ব্যবসা করেছে ‘পদ্মাবত’।



