আন্তর্জাতিক

২০২১ সালে ২০০ কোটি করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে

সারা বিশ্বে কিন্তু করোনার সঙ্গে লড়াই করবে এমন প্রতিষেধকের খোঁজ এখনও পাওয়া যায় নি। তবে করোনার অন্তত ১০০ প্রতিষেধকের ওপর বিভিন্ন পরীক্ষা চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন।

এক্ষেত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবশ্য আশা দেখাচ্ছে। কিন্তু কবে প্রতিষেধক আসবে তা এখনও অনিশ্চিত। তবে এরই মধ্যে আশার বাণী শোনোলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামীনাথন। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বললেন, ২০২১ সালের শেষের দিকে ২০০ কোটি করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে।

ড. সৌম্য স্বামীনাথন বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রমাণিত কোনও প্রতিষেধক নেই। তবে আমাদের সৌভাগ্য যে, চলতি বছরের শেষেই একজন বা দুইজন গবেষককে করোনা প্রতিষেধক তৈরিতে সাফল্য পেতে দেখা যাবে।

তবে অধিকাংশ বিজ্ঞানীরা মনে করছেন, করোনার প্রতিষেধক পেতে আরও ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

এদিকে গত মাসে গ্লোবাল ফার্মাসিটিক্যালসের ফিজার জানিয়েছেন, অক্টোবরের শেষেই করোনা প্রতিষেধক তৈরি হয়ে যাবে।

প্রতিষেধক তৈরিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবশ্য আশা দেখাচ্ছে। কিন্তু কবে সেই প্রতিষেধক প্রয়োগ করা যাবে এবং করোনা আতঙ্ক থেকে মুক্তি মিলবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ⛘

সিটি টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension