প্রধান খবরভারত

২২১ মিটারের রাম-মূর্তি বানাতে ৪৫০ কোটি ঘোষণা যোগী সরকারের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গুজরাতের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পরে এবারে উত্তরপ্রদেশে রাম মূর্তি। অযোধ্যার কাছে ২২১ মিটার লম্বা ভগবান রামের মূর্তি নির্মাণ করার জন্য যোগী সরকার ৪৫০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।

এই মূর্তি সরযু নদীর তীরে বানানো হবে আর এই প্রকল্প রাম নগরী অযোধ্যা প্রকল্পের আওতাধীন। এর আগে গুজরাতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বানাতে সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছিল ৫০০ কোটি টাকা। আর তারপরে রাম মূর্তি বানানোর জন্য যোগী সরকার বরাদ্দ করল এই পরিমাণ টাকা।

১৯৯২ সাল থেকে অযোধ্যা বাবরি মসজিদ মামলা সুপ্রিম এখনও চলছে। আদালতেও এই মামলা নিয়ে চলছিল টালবাহানা।মনে করা হয়েছিল এই মামলা নিয়ে চূড়ান্ত রায়দান ১৭ নভেম্বর আদালত কোর্ট পারে। তবে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বারংবার দাবি করেছেন ওই জায়গাতে ভগবান রামের মন্দিরই হবে।

আর যোগী সরকারের এইরূপ ঘোষণার ফলে এত বছর ধরে চলা লড়াইতে কিছুটা হলেও হিন্দুত্ববাদীরা যে এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। উত্তরপ্রদেশ ক্যাবিনেটের তরফ থেকে মোট ৪৪৭.৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা দিয়ে অযোধ্যার রামনগরি এলাকার উন্নয়ন করা হবে। এছাড়াও ৬১.৩৮ হেক্টর জমি কেনার ক্ষেত্রে এই টাকা খরচ করা হবে বলেও জানানো হয়েছে।

এছাড়াও, এই টাকা দিয়ে পর্যটন শিল্প সহ অযোধ্যার সৌন্দর্য্য বাড়ানো সহ ডিজিটাল মিউজিয়ম, লাইব্রেরি সহ বিভিন্ন খাতে খরচ করা হবে। এর আগে, উত্তরপ্রদেশের প্রিন্সিপ্যাল সেক্রেটারি অবনীশ অবস্থী জানিয়েছিলেন, এই মূর্তি সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে বানানো হবে এবং এই মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। এর উপরে ছাতা থাকবে ২০ মিটারের। অযোধ্যা নিয়ে যোগী সরকার যে প্রস্তুত হয়ে রয়েছে তার একটা আভাস পাওয়া গেল এই ঘোষণার মধ্য দিয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension