ভারত

৫০ বছরে ২০ বার পরাজিত হয়েও নির্বাচনে প্রার্থিতার শখ মেটেনি

গত ৫০ বছরে নির্বাচনে প্রার্থী হয়েছেন ২০ বার। একবারও জিততে পারেননি। এতে দমে যাওয়ার পাত্রও নন তিনি। আসছে ২৫ নভেম্বর ভারতের বিধানসভা নির্বাচনে নিজের ভাগ্য পরীক্ষায় নামছেন আরেকবার।

ভারতের রাজস্থানের ৭৮ বছর বয়সী তিতার সিংকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

তিতার ১৯৭০ এর দশক থেকে নির্বাচন করে আসছেন। বার বার হেরে যাওয়ার পরও কেন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন?

তিনি বলেন, আমি জনপ্রিয়তা বা কোনো রেকর্ড সৃষ্টির লক্ষ্যে নির্বাচন করি না। আমি মনে করি, নির্বাচন নাগরিকদের অধিকার আদায়ের অস্ত্র।

প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মনে করেন ৭৮ বছর বয়সী এই দিনমজুর। তাই নির্বাচিত হয়ে নাগরিকদের হয়ে কথা বলতে চান।

আগের সব বারের মতোই একই আবেগ ও অনুভূতি নিয়ে নির্বাচনে লড়তে প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন তিতার সিং। সবকিছু ঠিক থাকলে চলতি নভেম্বরের শেষের দিকে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension