যুক্তরাষ্ট্র

৫ বছরে ১৩৫ কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র পুলিশ

দাসপ্রথা উচ্ছেদের দেড়শ’বছরের বেশী সময় পেরিয়ে যাবার পরও যুক্তরাষ্ট্রে কালো মানুষগুলোর ওপর সাদাদের নির্যাতন বন্ধ হয় নি। কাগজে কলমে সব ধরনের নাগরিক অধিকার পেলেও চরম বর্ণবাদ সঙ্কটের শিকার সেখানকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী।

গেল বছর মার্কিন পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ড এ কথারই প্রমাণ দেয়। এই হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনও কারণ নেই। কেননা এর আগেও শ্বেতাঙ্গ পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন বহু কৃষ্ণাঙ্গ।

সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওতে (এনআরপি) প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে- গেল ৫ বছরে (২০০৫ থেকে ২০২০ সাল) ১৩৫ জন নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে মার্কিন পুলিশ। সূত্র-আল জাজিরা

পুলিশ রেকর্ডের হাজার হাজার পৃষ্ঠা ঘেঁটে এই তথ্য উদ্ধার করেছেন এনআরপি। প্রতিবেদনে আরও বলা হয়েছে-যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগের শতকরা ৭৫ শতাংশই শেতাঙ্গ। আর এসব হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন মোট ১৯ কর্মকর্তা। একই সঙ্গে এসব কৃষ্ণাঙ্গদের গুলি করার ক্ষেত্রে তারা খুবই অল্প সময় নিয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে-যেসব পুলিশ কর্মকর্তা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের পারিবারিক সহিংসতা, মাদক হয়রানি কিংবা সাধারণ নাগরিকদের ওপর নানা হয়রানিমূলক আচরণের অতীত ইতিহাস রয়েছে। আরও স্পষ্ট করে বলতে গেলে পুলিশ বিভাগের নীতির বাইরে গিয়ে তারা নানা ধরনের অপরাধ তৎপরতার সাথে জড়িত ছিলেন। এরপরই তারা কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension