আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি

মধ্য আমেরিকার দেশ পানামায় আঘাত হেনেছে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূকম্পন। শুক্রবারের (৯ অক্টোবর) এই ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষকে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। ভূকম্পনের পরপরই পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে মারাত্মক সুনামির পূর্বাভাস ও সতর্কতা জারি করেছে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা। খবর এএফপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গ্রিনিচ মান সময় ৫টা ৫৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের ছোট শহর পিতালোজা আররিবা থেকে ১০ কিলোমিটার দূরে। প্রথমদিকে এর মাত্রা ৮.০ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা ৭ দশমিক ৭ হিসেবে নিশ্চিত করা হয়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে (শ্যালো ডেপথ)। কম গভীরতায় উৎপত্তিস্থল হওয়ায় এর তীব্রতা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। রাজধানী পানামা সিটি, যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় লোকজনকে দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সুনামি সতর্কতা ও উপকূলীয় ঝুঁকি

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, মেক্সিকো থেকে শুরু করে পেরু পর্যন্ত বিস্তৃত পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে মারাত্মক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘ভূমিকম্পের পর আগামী ৩ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক সুনামি ঢেউ তৈরি হতে পারে।’ এতে করে উপকূলের মানুষ সমুদ্রে ভেসে যাওয়া বা পানির তোড়ে ভেসে আসা ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন।

উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে এবং উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের দ্রুত নিরাপদ ও অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension