প্রধান খবরভারত

৮০০০ অতিথি, রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে সবথেকে বড় অনুষ্ঠান হবে মোদীর শপথ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা। স্বাভাবিকভাবেই রাজকীয় জাঁকজমকে শপথ অনুষ্ঠান হবে বলেই অনুমান করা যাচ্ছে।

প্রায় ৮০০০ অতিথি উপস্থিত থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে এটাই হবে সবথেকে বড় অনুষ্ঠান। অতিথিদের পরিবেশন করা হবে ‘হাই-টি’ আর নৈশভোজের আতিথ্য করবেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমস্টেকের দেশগুলির প্রতিনধিদের আমন্ত্রণ করা হয়েছে এই অনুষ্ঠানে।

রাষ্ট্রপতির প্রচার সচিব অশোক মালিক জানিয়েছে ৮০০০ অতিথি উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ভবনে এর থেকে বড় অনুষ্ঠান আগে কখনও হয়নি।

২০১৪-র মতই এবারও রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে হবে অনুষ্ঠান। আগেরবার এখানে উ্পস্থিত ছিলেন ৫০০০ অতিথি। এবার বেড়েছে সংখ্যাটা।

জানা গিয়ছে চায়ের সঙ্গে থাকবে সামোসা, পনির দিয়ে তৈরি স্ন্যাক্স ও মিষ্টি। আর রাষ্ট্রপতির নৈশভোজে থাকবে একাধিক স্পেশাল ডিশ। নৈঠশভোজে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদীকও। সন্ধে ৭টা থেকে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠাম। তাই ডিনার হবে একটি দেরিতে।

বিস্টেক লিডারদের মধ্যে থাকবেন বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা, মায়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন ময়িন্ত, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

এদিকে, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে স্পষ্টভাবে মমতা জানিয়েছেন যে তিনি মোদীর শপথে যাচ্ছেন না। তাঁর মতে, ‘এই শপথগ্রহণের অনুষ্ঠান গণতন্ত্র উদযাপনের অনুষ্ঠান, এখানে কোনও রাজনৈতিক দলের তাকে মূল্যহীন করা উচিত নয়৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension