
আন্তর্জাতিক
৯০ লাখ মানুষের দেশে ডাক্তার মাত্র ৫০০
পাপুয়া নিউ গিনিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে ব্যাপক মাত্রায়। দেশটিতে থাকা হাসপাতালগুলোতে উপচে পড়ছে করোনা রোগীতে। কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য নেই পর্যাপ্ত ডাক্তার ও চিকিৎসা উপকরণ। দেশটিতে মোট জনসংখ্যা ৯০ লাখের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ৫০০ জন।
করোনার প্রথম ধাক্কায় দেশটিতে মাত্র ১ হাজার ২৭৫ জন আক্রান্ত হয়েছিল। কিন্তু গত মাসে দেশটিতে নতুন করে ৪ হাজার ৬৬০ জন আক্রান্ত ও ৩৯ জন মারা গেছেন। প্রতিদিন দেশটিতে সংক্রমণ বাড়ছে। প্রধানমন্ত্রী জেমস মারাপে স্বীকার করেছেন যে, সামাজিক পর্যায়ে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন বেসরকারি দাতব্য সংস্থাগুলো পাপুয়া নিউ গিনিতে ভয়ানক মানবিক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে।❐



