অর্থনীতি ও বাণিজ্যপ্রধান খবর

৯ জানুয়ারি ২৪তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  এবারের ২৪তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে ৯ জানুয়ারি। এক মাস (৩১ দিন) শেষে ৮ ফেব্রুয়ারি এ মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) মহাপরিচালক রমজান আলী জানিয়েছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের কারণে এবারের মেলা পেছানো হয়েছে। তিনি জানান, মেলা উপলক্ষে ইতোমধ্যে ৫২১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। তিনি আরও জানান, গতবারের চেয়ে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি।

জানা গেছে, এবারের মেলায় বিক্রি বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলায় ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার ও ইকোপার্কসহ অনেক কিছুই থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের অংশে শুক্র ও শনিবার সরেজমিনে দেখা গেছে, বাণিজ্যমেলা উপলক্ষে প্যাভিলিয়ন নির্মাণের কাজ চলছে। এর সঙ্গে আনুষঙ্গিক কাজও চলছে জোরেশোরে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, এবার প্রায় সাড়ে পাঁচশ’ প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension