ভারত

কলকাতায় ইঁদুরের উৎপাত,

কলকাতায় ইঁদুরের উৎপাত বেড়েছে। শহরটির মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও বেড়েছে ইঁদুর। তাঁর সোফাসেটের অন্দরে রীতিমতো সংসার পেতেছে ইঁদুর। এমন কি রয়েছে বাচ্চা-কাচ্চাও।

মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগ, আমার বাড়ির সামনে মিষ্টির দোকান। দোকানি পুরনো মিষ্টির রসগুলো নালায় ফেলে। এ লোভে ইঁদুরগুলো আসে। পেছনে আমার বাড়ি। ইঁদুরগুলো নালায় ঢুকে রস খেয়ে আমার বাড়ির নর্দমা দিয়ে উঠছে।

ইঁদুর উৎপাত থেকে রেহাই পেতে শুক্রবার (১০ নভেম্বর) মেয়রের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ কলকাতার বাসিন্দা অশোক সেনগুপ্ত। কলকাতা পৌরসভার ৯২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক সেনগুপ্তকে তখন নিজের বাসার ইঁদুরের যন্ত্রণার কথা শোনান মেয়র।

অশোক সেনগুপ্ত জানান, ইঁদুরের উৎপাতে মেয়রের প্রাণ অতিষ্ঠ। বাড়ির সামনে ইঁদুরের উৎপাত চরম। রাস্তায় খাবারের উচ্ছিষ্ট ফেলা নিয়ে দোকানদারদের অবিলম্বে নোটিস দেওয়া হবে বলেও জানিয়েছেন কলকাতার মেয়র।

মেয়র হাকিমের মতে, ইঁদুরের উৎপাতের জন‌্য শুধু দোকানিরা নন, দায়ী কলকাতার বাসিন্দাদের একাংশও। ময়লা রাখার জন‌্য বাড়ি বাড়ি বালতি দিয়েছিল কলকাতা পৌরসভা। কিন্তু সেগুলোয় চাল-ডাল রেখে খাবারের অবশিষ্টাংশ রাতের অন্ধকারে রাস্তার মধ্যে ফেলছেন অনেকে। ইঁদুর বাড়ার এটাও একটা বড় কারণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension