প্রবাস

নিউ ইয়র্কে ইউএসবিডি ট্রাভেলসের উদ্বোধনী অনুষ্ঠিত

১মার্চ রোববার হয়ে গেল ইউএসবিডি ট্রাভেলস এন্ড টুরস্‌ ট্রাভেল এজেন্সি উদ্বোধনী। এ উপলক্ষ্যে নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে উদ্বোধন করা হয়।। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএসবিডি ট্রাভেলসের প্রেসিডেন্ট মশিউর রহমান মজুমদার।
 
জনাব মশিউর রহমান তাদের প্রতিষ্ঠানের সেবা বিষয়ক তথ্য উপস্থাপনে জানান, এয়ার টিকিটের সঙ্গে তারা বিভিন্ন ভ্রমণ প্যাকেজ দেবেন। মূলত এটিই তাদের প্রধান সেবা।
 
১ মার্চ থেকেই তাদের ওয়েব সাইট (usbdtravels.com) থেকে সরাসরি সকল ধরনের টিকেট ইস্যু করা যাবে বলে সকলকে অবহিত করেন।
 
ইএসবিডি ট্রাভেলসের সিইও লিটু আনাম বলেন, ট্রাভেল ব্যবসা নিউ ইয়র্কে একটি বিতর্কিত ব্যবসা, তারা এবার মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান।
 
এর আগে দোয়া উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের ঈমাম মওলানা ইসমাইল হোসেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাইদ, বিশিষ্ট ব্যবসায়ি এন ওয়াই ইনস্যুরেনসের কর্ণধার শাহনেওয়াজ, ডা: মজিবর রহমান তালুদার, সাপ্তাহিক পরিচয় এর সম্পাদক নাজমুল আহসান, সাংবাদিক দর্পন কবির, সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, ইউএসবিডি ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর রীমা মানোয়ার ওয়াহিদ এবং পরিচালক সাইফুল ইসলাম। সবশেষে ইউএসবিডি ট্রাভেলসের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়। ♦
 
বিজ্ঞপ্তি
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension