
রাজীব হাসান
দাসত্বের গোলামি করার জন্য কবিরা জন্মায়নি
কবিরা জন্মেছে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে
তারা কলম দিয়ে সত্যকে নিংড়ে আনে
নির্যাতিত মানুষের কথা বলে তাদের কাঁধে কাঁধ মেলায়
তারা নির্ভীক এক কলম যোদ্ধা।
কবিরা যুগে যুগে মহাকাল সৃষ্টি করে গেছে
সে সৃষ্টি আজও অমর হয়ে আছে পাঠকের মনে
কবিদের সৃষ্টিতে আছে প্রেম-বিদ্রোহ, দেশপ্রেমের ছোঁয়া
কবিদের ছোয়ায় প্রকৃতি সাজে নানান রঙে।
কবিরা জন্মেছে আপামর সমাজ চিন্তা রাজনৈতিক
চিন্তাভাবনা নিজের কলমে তার সত্য তুলে ধরতে
যেটা অন্যায়, সেটা অন্যায়, যেটা ঠিক, সেটা ঠিক বলতে
কবিরা কারো গোলাম করার জন্য জন্মায়নি
তারা জন্মেছে স্রষ্টা প্রদত্ত আমজনতার পাশে দাঁড়াতে।



