
কনক কুমার প্রামানিক
মাস্টার বাবু সাদাসিধে
সহজ সরল লোক,
একেবারে মাটির মানুষ
মনটা যে নির্লোভ।
চাল-চলন যে সাদামাটা
এমন মানুষ নাই,
জ্ঞান প্রতীক প্রিয় স্যার
হৃদয়েতে তাঁর ঠাঁই।
শিক্ষাগুরু তিনি মোদের
হাতেখড়ি তাঁর হাতে,
সারাজীবন ঋণী আমরা
পার্থিব এ ধরাতে।



