কবিতাসাহিত্য

তোমায় খুঁজতে গিয়ে

তুহীন বিশ্বাস


তোমায় খুঁজতে গিয়ে আকাশ চষে বেড়াই,
স্বপ্নে গাঁথা মনের ভেতর রঙিন ঘুড়ি ওড়াই
রামধনুটার সাতটি রঙের কোন রঙটি তুমি?
বলো যদি কোথায় আছো ছেড়ে দেব ভূমি।

হন্যে হয়ে খুঁজছি আমি পূর্ণিমার ওই চাঁদে-
সেথা দেখি একটি শালিক বসে শুধু কাঁদে,
আমার মতো তারও নাকি সঙ্গী হারিয়েছে
এই পৃথিবীর মায়া-মমতা সবই কেন মিছে!

ওই আকাশের তারা হয়ে করছো বসবাস?
যদি বলো চলে যাবো শুধুই এক নিঃশ্বাস
আমি একা বড্ড একা সঙ্গী কোথায় পাই
সবকিছু যে লাগে ফাঁকা যেথায় তুমি নাই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension