প্রবাস

বাদ্য সাধক পণ্ডিত সুদর্শনের ‘হ্যাটট্রিক’ রেকর্ড

রূপসী বাংলা ডেস্ক:বিরতিহীন ১৪ ঘণ্টা ড্রাম বাজিয়ে গিনেস বুকে নাম উঠালেন বাদ্য সাধক পণ্ডিত সুদর্শন দাশ।

বুধবার (১৮ জুলাই) ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষের কাছ থেকে এই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তিনি। আগেই ছিল তার ঝুলিতে ছিল দীর্ঘ সময় তবলা এবং ঢোল বাজানোর দুটি বিশ্ব রেকর্ড। এবার বিশ্ব রেকর্ড গড়ার ‘হ্যাটট্রিক’ পূর্ণ করলেন পণ্ডিত সুদর্শন।

যুক্তরাজ্যের বাসিন্দা পণ্ডিত সুদর্শন দাশ চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান। সুদর্শন দাশের বাবা অমূল্য রঞ্জন দাশ। মা-বুলবুল রাণী দাশ। পণ্ডিত সুদর্শন পূর্ব লন্ডনের তবলা অ্যান্ড ঢোল একাডেমির প্রিন্সিপাল। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম এবং রেডব্রিজ কাউন্সিলের অধীনে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর ‘মিউজিক ইন্সপেক্টর’ হিসেবে কাজ করেন তিনি।

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের এই সন্তান জানান, তিনি চেয়েছিলেন রেকর্ডের ‘হ্যাটট্রিক’ পূর্ণ করতে। তার সেই চাওয়া পূর্ণ হয়েছে।

তবলা ও ঢোলে পারদর্শী হলেও কখনো ড্রাম বাজাননি তিনি। কেবল রেকর্ড গড়ার লক্ষ্যে ড্রাম বাজানো শিখে নেন বলে জানান পণ্ডিত সুদর্শন দাশ।

বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে গত ৪ জুলাই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে টানা ১৪ ঘণ্টা ড্রাম বাজান তিনি। সুদর্শনের বাজানোর পুরোটাই দুটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। দর্শনার্থী যারা গিয়েছেন তাদের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া সাক্ষ্যফরম পূরণ করতে হয়েছে। এসব যাচাই-বাছাইয়ের পর রেকর্ডের স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

তবলা বাজিয়ে তিনি যে রেকর্ড গড়েছেন সে জন্য তাকে টানা ২৫ দিনে ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট বাজাতে হয়েছিল। এরপর ঢোলে রেকর্ড গড়তে তাকে বাজাতে হয়েছিল টানা ২৭ ঘণ্টা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension