
নিউ ইয়র্কে বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার
নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী-আমেরিকানদের সংগঠন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন ‘বাপা’র সপ্তম বার্ষিক অ্যাওয়ার্ড ডিনার’ আয়োজিত হয়েছে।
গত শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুইন্সের একটি বিলাসবহুল পার্টি হলে এই ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশেনর অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও অ্যাওয়ার্ড বিতরণ পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী অফিসারদের প্রশংসা করে মেয়র বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন বলেই এই সিটির জনজীবনকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বাপার সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। বাপার বোর্ড অব ট্রাস্টির সকলকে মঞ্চে ডেকে পরিচিতি করানোর পর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়।
এতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পুলিশ কমিশনার এডওয়ার্ড এ. ক্যাবান। এছাড়া ম্যান অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ বেঞ্জামিন গারলি, উইমেন অফ দ্য ইয়ার অ্যাসিস্ট্যান্ট চিফ ক্রিস্টিন বাস্টডেনরেক, কমান্ডিং অফিসার অফ দ্য ইয়ার ইন্সপেক্টর জেনকিন্স ১১৩ প্রিসটিঙ্কট, বর্ষসেরা পুলিশ অফিসার হয়েছেন তৌফিউ বাকথ, সিভিলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টিএম আনোয়ারুল কাদির। অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়াার্ড পেয়েছেন ডেপুটি কমিশনার লিসা হোয়াট, ও নিউ ইয়র্ক সিটির মেয়রের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, এটর্নি মঈন চৌধুরী, ‘ভালো’ সংগঠনটি পেয়েছেন কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ফার্স্ট ডেপুটি কমিশনার তানিযা কিনসেলা, অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার, মেয়র অ্যাডামসের উপদেষ্টা ইনগ্রিড লুইস। এছাড়া উপস্থিত ছিলেন বাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক সুমন সাইদসহ অন্যরা।
আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দ্বিতীয় ভাইস প্রেসিডেনট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, মিডিয়া লিঁয়াজো অফিসার জামিল সরোয়ার, কমিউনিটি লিঁয়াজো অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস অফিসার হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি অফিসার জসীম মিয়া, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার সব্বির আহমেদ, অফিসার রাজীব ঘোষ, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী। সমাপনী বক্তব্য দেন বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী।



