
মাহবুব হাসান
আমার সমস্ত বিষাদ
কাজল করে দু-চোখে মাখবে
এমন একজোড়া চোখ হলেই—আমার সব পাওয়া হতো।
মেঘের খণ্ডের মতো টুকরো-টুকরো অভিমান
তীব্র ঝড়ের বেগে আসা রাগ—মৃদু হেসে শান্ত করে দিবে
এমন একজোড়া ঠোঁট হলেই; আমার সব পাওয়া হতো।
পদ্মদিঘি, নক্ষত্রপুঞ্জ, উঁচু পাহাড়, আর গভীর সমুদ্র।
শরতের আকাশ, বসন্ত বিকেল আর বর্ষার কদম ভেজা দুপুর,
আমার সব পাওয়া হতো, তোমায় পেয়ে গেলে।



