প্রবাস

নিউইয়র্ক ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক পরিচালক হলেন জামিলা

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক পার্টির সাংগঠনিক পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা উদ্দিনকে। গত সোমবার নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক পার্টির নির্বাহী পরিচালক জিয়োফ বারমেন এ নিয়োগ দিয়েছেন। এই প্রথম কোন বাংলাদেশিকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

নিউইয়র্কে জন্মেছেন জামিলা। জন জে ক্রিমিনাল জাস্টিস স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর ব্রুকলিন কলেজ থেকে আরবান প্ল্যানিংয়ে মাস্টার্স করেছেন জামিলা।

মা মাজেদা এ উদ্দিনও ডেমোক্র্যাটিক পার্টির সক্রিয় সংগঠক। বাবা মাফ মিসবাহ উদ্দিন শ্রমিক ইউনিয়ন নেতা, সারা আমেরিকায় কর্মরত দক্ষিণ-এশিয়ানদের সমন্বয়ে গঠন করেছেন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ তথা আসাল।

এর আগে ২০১২ সালে বারাক ওবামার পুননির্বাচনী ক্যাম্পেইন টিমে নিউইয়র্ক অঞ্চলের ইয়ুথ টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন জামিলা। এরপর কংগ্রেসওম্যান কেরলিন মেলনির ক্যাম্পেইন টিমের ফিল্ড ডাইরেক্টর ছিলেন ২৮ বছর বয়েসী জামিলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension