প্রবাস

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ফার্মাসিস্ট তিন দিন ধরে নিখোঁজ

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ফার্মাসিস্ট আলভন আহমেদ গত তিন ধরে নিখোঁজ। তিনি যুক্তরাষ্ট্রে জর্জিয়ায় পরিবারসহ বসবাস করেন।

গত সোমবার রাতে সেখানে কাজ শেষে বাড়ি ফেরার পথে আলভীন নিখোঁজ হন বলে তার বড় ভাই ক্যালভিন আহমেদ জানান।

আলভীন আহমেদ নামের ২৫ বছর বয়সী ওই তরুণ জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে লোগানভিলের একটি ওষুধের দোকানে ফার্মাসিস্ট হিসেবে কাজ করছিলেন।

বুধবার সন্ধ্যায় ওই ওষুধের দোকান থেকে প্রায় দুই মাইল দূরে লেক কার্লটনে ভাসমান একটি লাশ পাওয়া গেলেও সেটি আলভীনের কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ক্যালভিন জানান, তারা তিন ভাই-বোন এবং তাদের মা পারভীন রওশন দীর্ঘদিন ধরে জর্জিয়ায় থাকেন। লোগানভিলের পাবলিক্স ফার্মেসিতে আলভীন কাজ করতেন।

সোমবার রাতে ফার্মেসিতে কাজ শেষে আলভীনের বাড়ি ফেরার কথা থাকলেও তার কোনো খোঁজ না পেয়ে পুলিশে খবর দেয় তার পরিবার।

পুলিশ পাবলিক্সের পার্কিং লটে দরজা খোলা অবস্থায় আলভীনের গাড়িটি খুঁজে পায়। ভেতর ছিল বাজারের ব্যাগ আর আলভীনের ওষুধের দোকানের পোশাক।

পারে গেলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

কিন্তু বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পুলিশ কর্মকর্তা জ্যাক স্মিথ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় তারা এখনও লাশের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। লাশটি কদিন ধরে লেকের পানিতে ছিল, তাও এখনও বোঝা যায়নি।

আলভীনের কোনো সন্ধান পেলে গুইনেট কাউন্টি পুলিশকে ফোন করে (৭৭০ ৫১৩ ৫৩০০) জানাতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেছেন তার বড় ভাই ক্যালভিন আহমেদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension