প্রবাস

ফ্রান্সে কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশন কমিটি গঠন

রূপসী বাংলা ডেস্ক:ফ্রান্সে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী হাসান মাহমুদ দুলালকে সভাপতি, আকরাম হোসেন মিন্টু ও জাহিদুল ইসলাম সজিবকে সহসভাপতি এবং এনামুল হক ইমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ উপলক্ষ্যে প্যারিসের পার্ক এক্সপোজিশনের স্থানীয় এক হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে প্রবাসী সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লার সাবেক সভাপতি মিজানুর রহমান সিকদার, চাঁদপুর সমিতি সভাপতি মিজান চৌধুরী মিন্টু, মোহাম্মদ আলী ভুট্টু, কাজী শাহজান লিটন, নাসির উদ্দিন, বাকি বিল্লাহ খোকন, আব্দুল কাইয়ুম সরকার, নজরুল ইসলাম চৌধুরী, আমিন খান হাজারী, হাবিব খান ইসমাইল, শামীমা আক্তার রুবি, রবিউল ইসলাম, মাহমুদুল হাসান, আরমান আহমেদ সহ আরো অনেকে।

এ সময় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার। আলোচনা অনুষ্ঠানের শুরুতে নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে উপদেষ্ঠা মন্ডলী ও আগত অতিথি বৃন্দ।

সংগঠনের বাকি সদস্যরা হলেন, সহ সাধারণ সম্পাদক বাবু সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. আরফান, যুগ্ম সাধারণ  সম্পাদক শফি, সাংগঠনিক সম্পাদক শাহ পরান টুলু, সাংগঠনিক সম্পাদক অপেল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শিপন, প্রচার সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন লাকি, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক সজীব, সহ দপ্তর সম্পাদক জুয়েল, ক্রীড়া সম্পাদক কামরুল, সহ ক্রীড়া সম্পাদক আক্তার, সাংস্কৃতিক সম্পাদক টিপু, আন্তর্জাতিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ আন্তর্জাতিক সম্পাদক সানিম আহমেদ, সদস্য আক্তার, ডালিম প্রমুখ।

কমিটির উপদেষ্টা মন্ডলির মধ্যে রয়েছেন, প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী ভুট্টু, উপদেষ্ঠা, হারুনুর রশিদ, কাজী শাহজান লিটন, নাসির উদ্দিন, ইকবাল আহমেদ রিটন, গোলাম খালেদ কিবরিয়া, বাকি বিল্লাহ খোকন প্রমুখ।

নির্বাচিত সভাপতি হাসান মাহমুদ দুলাল জানান, প্রবাসে কুমিল্লার কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কমিউনিটি গঠনে এই সংগঠন কাজ করবে। পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে এই সংগঠনের অনবদ্য ভূমিকা থাকবে । আঞ্চলিকতার উর্ধ্বে উঠে যে কোন প্রবাসীর সামগ্রীক কল্যাণে আমরা বদ্ধ পরিকর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension