
সাহেব মান্না
আমি লিখি
আমি তোমার কথা লিখি।
দুঃস্বপ্নের কথা বলি না,
সুখের বার্তা পৌঁছাই।
আকাশের দিকে তাকাও—
মনটা বিস্তৃতির চরম সীমা নেবে।
তরু-বৃক্ষের পরশ পেতে
অরণ্যে ঘুরে ঘুরে
দেখ না…
তোমার সঙ্গী-সাথীদের।
বৃষ্টির শব্দে
এই মধুময় প্রাণে,
বিগলিত ভাব যদি না আসে,
তবে আশায় অপেক্ষা কার তরে?
বুঝে নাও না…
সে আর নেই!
পৃথিবী তাকে সরিয়ে দিয়েছে,
শতবর্ষের দীর্ঘ পথে!
তবুও কার অপেক্ষায়?
তুমি এখনো স্থির,ভাবনাময় চিত্ত প্রতিটি ক্ষণে,
তোমার অনুপস্থিতি কেন? কেন?
বিশ্বকে বেদনার মুখে ঠেলে দেয়?
বন্ধু, পরম বন্ধু
তোমার সঙ্গ ছাড়া
বাকি জীবনটা বাঁচতে
সকলের কাছেই বড় বাধা।



