
বিনোদন
প্রভাবশালী নারীর তালিকায় মায়ানমারের নায়িকা
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি’র করা ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন মিয়ানমারের অভিনেত্রী কিং হেনিন ওয়াই।
তাকে মানবসেবায় অসামান্য অবদান রাখার জন্য এ তালিকায় নির্বাচিত করা হয়। ২০১৪ সালে মিয়ানমারের এ অভিনেত্রী স্বনামে একটি ফাউন্ডেশন চালু করেন।
এ সংস্থা এতিম ও মা-বাবা পরিত্যক্তদের নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে। এখন পর্যন্ত অসহায় ১০০ শিশুকে সাহায্য করেছেন অভিনেত্রী। তার অভিনীত সিনেমা ‘সান ইয়ে’ প্রায় ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল।



