
হাফিজুর রহমান
মধ্য নিশির কোলে পড়ে ঘুমানো,
জাগিয়ে তুলেছিলে অচেতন দেহটাকে;
উষ্ণ স্পর্শের— ছিটিয়ে প্রেম।
সেই থেকে— আর, ঘুম আসেনি চোখে!
পলকহীন এখন নির্লজ্জ দৃষ্টির চঞ্চলতা,
দূরে সরিয়ে দিয়ে আমাবস্যার ঘন-ছায়া;
কবে হবে পুর্ণিমার চাঁদে জ্যোৎস্না স্নান?
শেষ হতে চায় না যেন অসহ্যের অপেক্ষা।
লালে রাঙানো আলোর ঝিলিকে—
লক-লকে লাফিয়ে উঠা সকালের সূর্যটা,
অপেক্ষা— বেড়িয়ে আসবে কবে?
খুলে রেখে লম্বা হতাশার কালো ঘোমটা।



