
ফারজানা ইয়াসমিন
আঁকাবাঁকা পথের ধারে ছুটে আসে,
হেমন্তের শীতল হাওয়া আঁচল উড়িয়ে।
শঙ্খচিল মতো এক জনমের ব্যাকুলতা মনে,
দূরবাসী সঙ্গী কেন থাকে বহুদূরে?
হেমন্তের গোধূলি বেলায়,
কুয়াশায় ঢেকে সন্ধ্যা নামে।
ঝরে পড়া পাতার উপর
শিশির কণা বিদায় বার্তা লেখে।
রাতে ফোঁটা শিউলি ঘ্রাণ ছড়িয়ে,
সকালে ঝরে পথের ধারে।
ফসলের মাঠ কুয়াশার চাদর মুড়িয়ে।
মাঠের ফসল আজ ঘ্রাণ ছড়িয়ে
গিন্নীর হাতের আঁকা পিঠার পাতে।



