
সরকার ‘ব্রিবত’ হয় এমন কিছু করবেন না:কাদের
রূপসী বাংলা ডেস্ক:কোনো মহলের চাপের কাছে মাথা নত না করতে এবং সরকার ও রাষ্ট্রের ক্ষতি হয় এমন কিছু না করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকালে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এই কথা জানান। তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তাদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, আমি ডিসিদের বলেছি, আপনারা মন্ত্রী বা ভিআইপির এতো প্রটোকল দিতে গেলে প্রশাসনিক কাজ করবেন কখন? কাজেই প্রটোকল এতো দরকার নেই। আমি ও রেলমন্ত্রী আমরা বলেছি, আমাদের এত প্রটোকলের দরকার নেই।’
তাহলে কি প্রটোকল কমাতে বলেছেন? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, কমানো উচিত। না হলে ওরা (ডিসি) কাজ করবে কেমনে? আর গভর্নমেন্টের শেষ বছর এটি। এখনও অনেক কাজ বাকি আছে ডিসি-এসপিদের। সমস্যাতো হচ্ছে। আর ইলেকশনতো চলছে। ইলেকশন গ্রহণযোগ্য করতে তাদের অনেক কাজ। আজও তো ইলেকশনে অংশ নিয়েছে বিএনপি। গ্রহণযোগ্য ইলেকশন হচ্ছে।
কাদের বলেন, একটা বিষয় অত্যন্ত পরিষ্কার। নির্বাচনের শিডিউল পৌনে তিন মাসের মতো সময় আছে। কাজেই তাদের প্রতি সরকারের জেনারেল ম্যাসেজ সেটা সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে দিয়েছেন। আমরা মন্ত্রীরা সেখানে ছিলাম। ফলে সরকারপ্রধানের ম্যাসেজটাই আমাদের বক্তব্য। এর বাইরে আমরা কিছু মনে করি না।



