
যুক্তরাষ্ট্রে শেরে বাংলা মেডিকেল কলেজের এলামনাই সভা
রূপসী বাংলা ডেস্ক:সম্প্রতি নিউইয়র্কের লা গার্ডিয়াম্যারিয়ট হোটেলের হলরুমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-র নবনির্বাচিত কার্যকরী পরিষদের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রায় দুইশত সদস্য এবং অতিথির উপস্থিতিতে এই জাকজমক পূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জনাব মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের ১১ সিনেটোরিয়াল ডিস্ট্রিক্টসিনেটর মি: টনি আভেলা এবং বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল ডাঃ সাদিয়া ফয়জুন্নেছা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ এলামনাই-র নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ শাহ নাজমুল আলম অনুষ্ঠান সূচনা করেন। সূচনা বক্তব্যে ডাঃ নাজমুল সংগঠনের আর্থিক স্বচ্ছলতা এবং পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে নবাগতদের সার্বিক সহযোগিতা বৃদ্ধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠান আয়োজনে সবার সার্বিক সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর সংগঠনের সভাপতি ডাঃ এ এফ এম জিয়াউল হক (ফিরোজ) তার মূল্যবান দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন। ভাইস প্রেসিডেন্ট ডাঃ শাহ আলম রনি শুভেচ্ছা বক্তব্যে সকলকে একসাথে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিনেটর টনি আভেলা বাংলাদেশী ডাক্তারদের আমেরিকার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং শেবাচিম এলামনাই-কে প্রক্লেমেশন প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে ডাক্তারদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
কালচারাল সেক্রেটারি ডাঃ হামীম ইবনে কাওছার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মনো‘ সাংস্কিৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে শেবাচিমের নিজস্ব শিল্পীরা ছাড়াও ক্লোজআপ ওয়ান এর পলাশ এবং ভারতের সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডল এর শিল্পী পূজা চ্যাটার্জী সংগীত পরিবেশন করেন।
অত্যন্ত আন্তরিক এবং উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেন ডাঃ জাভেদ হোসেন জুয়েল এবং ডাঃ হাফসা সিদ্দিকা ইমাম।
আমন্ত্রিত অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বামনা)-র সভাপতি ডাঃ রিয়াজ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন ডাঃ নাজমুল খান, ডাঃ মুজিবুর রহমান মজুমদার, ডাঃ মাকসুদ চৌধুরী, ডাঃ সায়েদ রহমান সাদেক, ডাঃ এম আলম টুকু, ডাঃ খন্দকার মাসুদ রহমান, ডাঃ সিনহাম নসুর, ডা: আতাউল ওসমানী সহ অন্যান্যরা।



