আঞ্চলিকবাংলাদেশ

নিউ ইয়র্কে কুমিল্লার আশেদা খাতুন পেলেন রত্নগর্ভা পুরষ্কার

বেগম রোকেয়া দিবসে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশেদা খাতুন শ্রেষ্ঠ রত্নগর্ভা সম্মাননা পেয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসেস আশেদা খাতুন প্রবাসী বাংলাদেশী ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীর মা। সোমবার বেগম রোকেয়া দিবসে আশেদা খাতুনের হাতে রত্নগর্ভা সম্মাননা তুলে দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম।

‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ সংগঠন তাকে ২০২৩ সালের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শ্রেষ্ঠ রত্নগর্ভা মাতা নির্বাচিত করে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ধান্যদৌল গ্রামের মরহুম স্কুল শিক্ষক আবদুর রাজ্জাক খান চৌধুরীর স্ত্রী আশেদা খাতুনের ৭ সন্তানের সকলেই শিক্ষা ও সমাজ সেবায় দেশ ও বিদেশে সুপ্রতিষ্ঠিত। তার বড় ছেলে নিউ ইয়র্ক প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়সহ ৬টি স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় ও জেলা পর্যায়ে মেধা তালিকায় দেশ সেরার স্বাক্ষর রেখেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আশেদা খাতুন বলেন, সন্তানদের নাবালক রেখে আমার স্বামী স্কুল শিক্ষক আবদুর রাজ্জাক খান চৌধুরী মারা যান। অনেক চড়াই উতরাই পেরিয়ে মহান আল্লাহ সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন। নিউ ইয়র্কে অক্লান্ত পরিশ্রম করে আমার বড় ছেলে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। মোশাররফ চৌধুরী নিজে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়নি। কিন্তু স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ও আদর্শকে লালন করে হাজার হাজার ছেলেমেয়েকে নিজের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন। মা হিসেবে সত্যিই আমি গর্বিত। তিনি বলেন, আমার দ্বিতীয় ছেলে স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার সোহরাব হোসেন খান চৌধুরীসহ অন্যান্য সন্তানেরাও দেশ ও বিদেশে সুপ্রতিষ্ঠিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension