প্রবাস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর নতুন কমিটির অভিষেক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর নতুন কমিটির অভিষেক হয়েছে। অভিষেকে ফারহানা আফরোজ পাপিয়া সভাপতি ও মিনহাজ সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৭ ই ডিসেম্বর) স্থানীয় একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংগথনের সহ-সভাপতি শোয়েব আহমেদ এবং নাইমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদা আফরোজ, সমাজ কল্যান সম্পাদক মুনমুন কোরেশী, কোষাধ্যক্ষ আফরোজা ইউসুফী এবং সদস্য ফারজানা চৌধুরী, রাজিয়া সুলতানা, জোহরা খাতুন কলি এবং মাজরেহা বিনতে জাহের নির্বাচিত হন।

বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধের সময় যে তিনটি বাংলাদেশি সংগঠন আমেরিকাতে গড়ে উঠেছিল তার মধ্যে ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালীর নতুন কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য দুই বিরল ব্যক্তিত্ব ড. সুলতানা আলম এবং ড. ডেভিড নালীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন সভাপতি আবু আমিন, রিজা কাবিলী, ফিরোজ জান, হিরনময় সিকদার, ডক্টর সাক্কার ইভা, সুস্মিতা গুহ রায়, ড. ইবরুল চৌধুরী উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension