
এম.আবু বকর সিদ্দিক
সবুজে ঢাকা অরণ্যভূমি
আজও কাঁদে, আজও সে শুনতে পায়,
একাত্তরে নির্যাতিত নারীদের চিৎকার।
শহীদের রক্তে ভেজা তৃণভূমি
আজও অনুভব করে মুক্তিযোদ্ধাদের
বক্ষঝরা রক্তের গন্ধ।
শহীদের রক্তবাহী বদ্ধভূমি
আজও বহন করছে বীর মুক্তিযুদ্ধের
জীর্ণশীর্ণ অস্থিগুলো।
স্বজন হারানো মানুষের কান্নার সুর
আজও থেমে যায়নি,
বেজে ওঠে ব্যথিত বুকের মাঝে।
পাক হানাদারদের বুলেটের আঘাত
আজও ক্ষতচিহ্ন হয়ে আছে,
নিশান হয়ে আছে ব্যথিত দেহে।
সবুজের মাঝে রক্তের বৃত্ত আঁকা
জাতীয় পতাকা, আমার হৃদয়ের স্পন্দন।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।



