আন্তর্জাতিক

নির্বাচন বাতিলের দাবিতে বেলগ্রেডে বিক্ষোভ

জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রোববার রাতে এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল অনুসারে, জনতাবাদী ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) শনিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪৬ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে।

সোমবার একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এসএনএস পক্ষপাতিত্ব, প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকের অনুচিত প্রভাব এবং ভোট কেনার মতো অনিয়মের মাধ্যমে একটি অন্যায্য সুবিধা অর্জন করেছে।

তবে প্রেসিডেন্ট ভুসিক বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

রোববার বিক্ষোভকারীরা ‘ভুসিক চোর’ বলে স্লোগান দিয়েছে।

বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন ভবনের জানালা ভেঙে দেয়। কেউ কেউ জানালার দিকে ঢিল ছুড়ে কাঁচ ভেঙে দেয়।পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension