কবিতাসাহিত্য

পাদুকা প্রত্যানয়ন

নবী হোসেন নবীন


পাদুকা বলে বইব না কদমের ভার
কদম বলে তোমাকে রাখি কেন আর?
রাগ করে পথচারী জুতো দেয় ফেলে
খোলা পায়ে পথচারী চলে হেসে খেলে।

নুড়ির আঘাতে পায়ে হলো তার ক্ষত
ক্ষত হতে রক্ত ঝরে পড়ে অবিরত।
অগত্যা সে পথচারী কুড়িয়ে আবার
পাদুকা পরিল পায়ে নিজ হাতে তার।

তারে কেন হেলা করো যেবা বহে ভার?
বুঝিনি তো আমি আগে নুড়ি এত ধার।
রাগ করে মশারিতে যেবা জ্বালে আগ
মশা নয় ঘর পুড়ে নিভে তার রাগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension