
ফারজানা ইয়াসমিন
মাটির প্রদীপ জ্বালিয়ে আমি
রাত্রি নয় চোখের পাতার শূন্যতা রাখি আড়ালে।
বুঝতে যদি তুমি তবে প্রদীপ নয়
আমায় চাইতে আঁধারে আলো করে।
সিথানের ভেজা বালিশে চাপা পড়ে
নিঃশব্দে বয়ে যায় এক জীবন্ত নদী।
নাকের নলোকে জং ধরেছে
রঙ গেছে হারিয়ে জীবনের আগুনে পুড়ে।



