
রাজীব হাসান
নিজেকে অন্যের মায়ায় আটকে রেখে
তার বিষাদের চোখ দিয়ে নিজেকে দেখে
আজ নিজেকেই বড্ড বেশি অপরাধী মনে হচ্ছে
কেন আমি তার মনের মতো হতে পারিনি
কেনই বা তার মনের অব্যক্ত কথা এড়িয়ে গেছি
যার বিনিময়ে নিজেকে কষ্ট দিতেও দ্বিধা করিনি।
সে হতো বুঝবে কোন একদিন আমায় খুঁজবে
সেদিন হয়ত আগের আমিকে নাও পেতে পারে
বিষাদে জর্জরিত বুক আর না বলা আর্তনাদ নিয়ে
শহরের অলিতে গলিতে পাগলের মতো খুঁজবে আমারে।
রাস্তার মোড়ে মানুষের ভিড়ে প্রত্যেকটা জায়গায়
ক্ষুধার্ত বাঘিনীর মতো করে আমাকে খুঁজবে
বারবার আমার সাথে করে যাওয়া সেই দুর্ব্যবহার
মনে করে সেদিন নিজেকে নিজেই ভুল বুঝবে।
সেদিন বড্ড বেশি অনুশোচনা পুড়বে নিজেকে নিয়ে
বারবার নিজের ভুল স্বীকার করে নিবে অকপটে
নিজের ভুলে নিজেকে জ্বালিয়ে নিঃশেষ করতে চাইবে
চেনা অচেনা শহর আমার হারানোর নিউজ রটে।



