
হাফিজুর রহমান
সময় কখনও থেমে থাকে না ঠিকই
জীবনের চাকাটাও ঘুরে মানুষের
নিয়মের গতিটা একই রকমের হলেও
সময়ের রিলে ঝুলে বিচিত্র জীবন!
একটার পরে যেন আরেকটার
গিঁট লাগানো পৃথিবীর মানুষগুলোর।
জীবন, জীবিকার তাগিদে রঙ বদলায়,
দোষারোপ করে বরাবরেরই মতো—
সেই থেকে এইয়ের, সাদাকালো সময়কে।
এখানের কর্মযজ্ঞে— মানুষের প্রয়োজনে
ব্যবহৃত হয়, কখনও— ঠিক বা বেঠিকে।



